মাদক সেবনের সময় কিশোরগঞ্জে হাতেনাতে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটকের পর মাদক সেবনের অপরাধে মো. তুহিন (৩০) ও আব্দুল গফ্ফার শুভ (৪০) নামে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
তাদের মধ্যে মো. তুহিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড এবং আব্দুল গফ্ফার শুভকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নিউটাউন ও সতাল এলাকায় কতিপয় মাদক সেবনকারী মাদক সেবন করছে। সংবাদে অভিযানে র্যাব-১৪। অভিযানে মাদক সেবনের সময় মো. তুহিন ও আব্দুল গফ্ফার শুভকে আটক করে তাদের কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মো. তুহিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড এবং আব্দুল গফ্ফার শুভকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দুইজনের মধ্যে মো. তুহিন কিশোরগঞ্জ শহরের বত্রিশ সামছুদ্দিন ভূইয়া মসজিদ সংলগ্ন এলাকার মৃত হাজী মো. আব্দুল গফুরের ছেলে এবং আব্দুল গফ্ফার শুভ কিশোরগঞ্জ শহরের সতাল এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।