বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে আদালতের স্থগিতাদেশ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২০ এর ভোট গ্রহনের নির্ধারিত দিন ছিল। আর এতে সাতজন প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন আইয়ূব আলী, আক্তার হোসেন পাটোয়ারী, মো: কামরুজ্জামান, শেখ নুরুজ্জামান, হাফেজ মশাহিদ আলী, স্বপন মল্লিক ও মো: হোসাইন আহমদ।

এদিকে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২০ এর প্রিসাইডিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন স্বাক্ষরিত উমাশিঅ/কমল/এসএমসি/নির্বাচন-২০২০/১০৭৪ নং স্মারকে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত পত্রে জানানো হয় কেছুলুটি গ্রামের আব্দুল মোছাব্বির ও বড়চেগ গ্রামের রুনা বেগম বাদী হয়ে মৌলভীবাজার সহকারি জজ আদালতে বিগত ১৭ ফেব্রুয়ারি রিট পিটিশন দায়ের করেন। যাহার নং- ১১/২০২০। গত ২৫ ফেব্রুয়ারি উক্ত রিট পিটিশনের শুনানীক্রমে আগামি ১০ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত করার নির্দেশ ও মোকদ্দমার আলোকে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত করা হলো। নির্বাচন স্থগিতের বিষয়টি গত মঙ্গলবার রাতে শমশেরনগর বাজার ও আশপাশের এলাকায় নির্বাচনের প্রিসাইডিং অফিসার কর্তৃক মাইকিং করে সর্বসাধারণকে জানিয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার সামছুন নাহার পারভীন বলেন, আইনে যা বলছে সেটাই আমার বক্তব্য। হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান বলেন, আদালতের নির্দেশনায় ১০ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com