রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ওয়ালটনের ২৬ হাজার স্মার্ট ফোন রফতানি হচ্ছে আমেরিকায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭২ বার পড়া হয়েছে

আগামী ১ মার্চ বাংলাদেশে তৈরি ওয়ালটনের ২৬ হাজার স্মার্ট ফোন আমেরিকায় রফতানি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে নির্মাণাধীন ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পলক বলেন, ৬৮ বছর পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলবাসীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ডিজিটাল সার্ভিস ইমপ্লয়েন্টমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার মুজিববর্ষের উপহার।

পলক বলেন,‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রকল্প দিয়েছেন, তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ইতোমধ্যে আমরা তা অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছি। স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টেলিভিশন এখন দেশেই তৈরি করে রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। । ওয়ালটন ১৮ লাখ ফ্রিজ উৎপাদন করে দেশে ও বিদেশে রফতানি করছে।’

তিনি বলেন, ‘আমাদের আইসিটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ছয় লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। সেইসঙ্গে প্রায় দুই লাখ মানুষ সফটওয়্যার টেকনোলজিতেও কাজ করছে। লক্ষাধিক ছেলেমেয়ে কল সার্ভিসে কাজ করছেন। ৫০ হাজারেরও বেশি ছেলেমেয়ে ই-কমার্সে কাজ করছেন।’
পঞ্চগড়ে জুনাইদ আহমেদ পলক

পলক বলেন, ‘মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ৪০ হাজার ৫০০ জনকে আইসিটি লার্নিংয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গত তিন বছরে বাংলাদেশে ১১টি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপিত হয়েছে। প্রতি বছর চার কোটি মোবাইল, ১০ লাখ ল্যাপটপ আমদানি করে, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিববর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। তারা যেন প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।’

নির্মাণাধীন ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com