শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

লাউয়াছড়া বন থেকে পাচারকালে ৫ বান্ডিল বেতসহ আটক ১

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বন থেকে কেটে পাচারকালে ৫ বান্ডিল বেতসহ বনকর্মীরা এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া (৫০)। রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৬টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনাটি ঘটে।

লাউয়াছড়া বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বাঘমারা গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া এ উদ্যানের বন থেকে রোববার ভোর সাড়ে ৬টায় বেত কেটে ৫টি বান্ডিল করে রাস্তার পাশে রেখে যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এসময় লাউয়াছড়া বনবিটের বনকর্মীরা ৫ বান্ডিল বেতসহ আবু বকর সিদ্দিককে আটক করে। পরে থাকে দ্রুত মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বেতসহ এক ব্যক্তির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনে একটি মামলা করে ধৃত ব্যক্তিকে সকালেই মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com