আজ ১লা মার্চ, ‘পুলিশ মেমোরিয়াল ডে’। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে’। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার (১ মার্চ) সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসসে একটি র্যালি বের করা হয়। এসময় র্যালীতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কামরুল আহসার শাহজাহান, সাধারণ সম্পাদক এড. এম আফজল হোসেন, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বিএমএ সভাপতি ডা: মো. আব্দুল ওয়াহাব বাদল’সহ জেলা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
পরে পুলিশ লাইন স্মৃতিসৌধে ফুল দিয়ে পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানায় জেলা পুলিশ, র্যাব, সিআইডি, এপিবিএনসহ পুলিশের বিভিন্ন ইউনিট। এ সময় তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ জেলা পুলিশ লাইনের ড্রিলসেডে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় নিহত পুলিশ সদস্যদের স্বজনেরা তাদের কষ্টের কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। দায়িত্ব পালনের সময় নিহত ও মৃত্যুবরণকারী ৩০ জন পুলিশ সদস্যের আত্মীয়দের হাতে সস্মানতা ও উপহার তুলে দেয়া হয়। এ উপলক্ষে প্রীতি ভোজের আয়োজন করে জেলা পুলিশ।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।