বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে টিফিনবক্স ও পানির বোতল বিতরণ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মানব সম্পদ উন্নয়ন এর লক্ষে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কমলগঞ্জ পৌরসভা কর্তৃক কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।

বুধবার (৪মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে স্কুলের ২৫০জন শিক্ষার্থীর মাঝে এ টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দিনের সঞ্চালনায় টিফিন বক্স ও পানির বোতল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক।

সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com