রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক

কিশোরগঞ্জে ১৪৬ পিস ইয়াবা সহ আটক ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৭২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোয়ালাপাড়া এলাকা থেকে ১৪৬ পিস ইয়াবা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২ জানতে পারে যে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে।

এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুরে কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ মিয়া(৫৩) কে গ্রেফতার করা হয়। এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লশী করে তার পরিহিত লুঙ্গিল ডান কোচ হতে ১টি সাদা রংয়ের পলিপ্যাকে রক্ষিত ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবদে আরও জানা যায় যে, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মাদকের মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭৩ হাজার টাকা।

এ ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com