রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৫২ বার পড়া হয়েছে

‘ছড়ায় হোক অঙ্গিকার, দুর্নীতি রুখিবার” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে বৃহস্পতিবার (৫ মার্চ) তিন দিনব্যাপী ১৬তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে শহরের সমবায় কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মেলার উদ্বোধন করেন ছড়াকার ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই। উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, মাসিক কিশোর ভারতী নির্বাহী সম্পাদক ও পত্র ভারতী পরিচালক চুমকী চট্টোপাধ্যায়, ছড়া মঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল প্রমুখ।

কবি আবুল এহসান অপু’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com