রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে মাদক সেবনের অপরাধে মাদকসেবীর কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৩৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে মাদক সেবনের অপরাধে মোঃ নুরু মিয়া (২০) নামে এক মাদকসেবী তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) বিকালে কিশোরগঞ্জ সদরের সিদ্ধেশ্বরী রেলওয়ে মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামাহ্ তমাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তিন পিস ইয়াবাসহ তাকে আটকের পর এই দণ্ড দেয়া হয়। কারাদণ্ডে দণ্ডিত মোঃ নুরু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রাজারকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

গোপন সংবাদ পেয়ে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামাহ্ তমাল’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী রেলওয়ে মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ নুরু মিয়া কে মাদক সেবন করার সময় গ্রফতার করেন। এ সময় তার নিকট হতে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ নুরু মিয়া মাদক সেবনের কথা স্বীকার করে। তাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com