বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৩৭ বার পড়া হয়েছে

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে রোববার সকাল ১১ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও বিউটিফিকেশন প্রশিক্ষক (আইজিএ প্রকল্প মহিলা বিষয়ক অফিস) রাইয়ান চৌধুরী চৈতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। অনুষ্ঠানে উপজেলা নারী উন্নয়ন সংস্থা, জয়িতাবৃন্দ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ অংগ্রহণ করেন।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে শমশেরনগর চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক নারী পরিষদের উদ্যোগে ৯ দফা দাবীতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে মাধবপুর চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com