বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সিরাজগঞ্জে বাসচাপায় শিক্ষার্থীসহ নিহত ২

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বাসচাপায় মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের এক শিক্ষার্থী ও তাঁর চাচাতো ভাইসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গুলাহার গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী মিরাজ উদ্দিন (২২) ও তাঁর চাচাতো ভাই হাসিনুর রহমান (২৫)। হাসিনুর আবদুর রহমানের ছেলে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মিরাজ ও তাঁর চাচাতো ভাই হাসিনুর মোটরসাইকেলে করে চিরিরবন্দর যাচ্ছিলেন। পথে সিরাজগঞ্জের মফিজ মোড়ে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের লাশ হস্তান্তরে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com