রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৬৩৬ বার পড়া হয়েছে

গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার কুট্টাঘর এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. শরিফুল আলম কিশোরগঞ্জ সদর উপজেলার কুট্টাঘর গ্রামের মৃত সিরাজুদ্দিনের ছেলে ও মো. সুমন মিয়া একই গ্রামের হাজী রুহুল আমিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

অভিযানে মো. শরিফুল আলম ও মো. সুমন মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জনেই মোটর সাইকেল ব্যবহার করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মোটর সাইকেল এবং মাদকের আনুমানিক মূল্য এক লাখ তেইশ হাজার পাঁচশ’ টাকা।

উক্ত ঘটনায় ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক মো. শরিফুল আলম ও মো. সুমন মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com