শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৬৫৯ বার পড়া হয়েছে

কটিয়াদী উপজেলায় ক্রিকেটে সেরা স্কুল চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ। ফাইনালে হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়কে ১১ রানে হারিয়েছে তারা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কটিয়াদী উপজেলার ৪ টি স্কুলের ৪০ জন খেলোয়াড় নিয়ে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ মাঠে মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। উক্ত প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের নিয়ে আন্তঃ স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ এবং হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়। চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়ের ৭১ রানের জবাবে ৬০ রানে থেমে যায় হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়ের ইনিংস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা। একই সাথে মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন তিনি। প্রশিক্ষণের দায়িত্বে থাকা কিশোরগঞ্জ জেলা দলের কোচ মোঃ আশরাফ উদ্দিন স্বপন জানান, এই প্রশিক্ষণ থেকে আমরা বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি। যাদের কিশোরগঞ্জ বয়সভিত্তিক জেলা দলে খেলার যোগ্যতা রয়েছে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চতল বাগহাটা স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নুরুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com