সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ৯০ পিস ইয়াবা’সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৬৭৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট এলাকা থেকে ৯০ পিস ইয়াবা’সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল (১৩ মার্চ) রাত আনুমানিক দেড় ঘটিকায় শহরের মনিপুরঘাট এলাকা হতে মহিলা মাদক ব্যবসায়ী আম্বিয়া (৬০) নামে একজনকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের মণিপুরঘাট এলাকার মো. তোতা মিয়ার স্ত্রী।

আটককৃত মহিলার ডান হাতে মুঠোর মধ্যে থাকা সাদা রংয়ের একটি প্লাষ্টিকের কৌটার মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

এ ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com