রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে কড়িয়াইল নতুন বাজারে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে এক ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৫৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের কড়িয়াইল নতুন বাজার এলাকায় মেসার্স মুরাদ মেডিকেল হলে অভিযান পরিচালনা করে এক ঔষধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিশোরগঞ্জ সদরের কড়িয়াইল নতুন বাজার এলাকায় মেসার্স মুরাদ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং সরকারী ঔষধ বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মডিকেল হলে র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুল রহমান সাহেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এবং সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন, ঔষধ প্রশাসন, কিশোরগঞ্জ’দ্বয়ের সহায়তায় একটি আভিযানিক দল গতকাল (১২ মার্চ) সাড়ে ৯ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কড়িয়াইল নতুন বাজার এলাকায় মেসার্স মুরাদ মেডিকেল হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ, সরকারী ঔষধ রাখা এবং ক্রয় ও বিক্রয়ের দ্বায়ে মালিক মোঃ জহিরুল হক মুরাদ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মো. জহিরুল হক মুরাদ কড়িয়াইল নতুন বাজার এলাকার মো. আব্দুল হক মিয়ার ছেলে।

উক্ত মেডিকেল হলের মালিককে ড্রাগ লাইসেন্স দেখাতে বললে, তিনি নবায়ন বিহীন ড্রাগ লাইসেন্স প্রদর্শন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com