সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ৭ মাদক সেবনকারী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৯৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের বত্রিশ এলাকা থেকে ৩৫ গ্রাম গাঁজা’সহ ৭ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিশোরগঞ্জ শহরের বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় কতিপয় মাদক সেবনকারী মাদক সেবন করছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক সেবনকারী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশাদ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল শনিবার (১৪ মার্চ) ঐ এলাকায় প্রায় ৫ ঘণ্টা অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে আসামী আরিফুল ইসলাম (২০), পিতা-মোঃ মাবুল মিয়া, সাং নিউটাউন, রেজাউল ইসলাম শান্ত (২০), পিতা-মোঃ শিপন মিয়া, দ্বীন ইসলাম (২০), পিতা-মোঃ আজিজ, মোজাহিদুল ইসলাম (২০), পিতা-নজরুল ইসলাম, আহমিদুল ইসলাম (২০), পিতা-শরীফ আহমেদ, মোঃ শামীম (১৯), পিতা-আবু বকর সিদ্দিক,  আকাশ চন্দ্র বর্মন (১৮), পিতা-নারায়ন বর্মন, সর্ব সাং- বত্রিশ, থানা ও জেলা-কিশোরগঞ্জ’গণকে গাঁজা সেবন করার সময় গ্রফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। উক্ত আসামীদেরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে সকল আসামীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com