মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ভৈরবে এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৫১২ বার পড়া হয়েছে

ভৈরবে অতন্ত আনন্দঘন পরিবেশে এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা এগারো টায় বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ ও ভৈরব শিল্পকলা একাডেমির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল বাছেদ, ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সহসভাপতি ও দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, শিক্ষা বিষয়কসম্পাদক একেএম নাজমুল হক ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মনিরুজ্জামান ময়না। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারি শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী অভিবাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীল আলম সেন্টু তার বক্তব্যে মার্চ মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের মুক্তিযোদ্ধের ইতিহাস সম্পর্কে জ্ঞানদান করতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শির্ক্ষাীদের অংশ গ্রহণে নাচ-গান, দৌড় প্রতিযোগিতাসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারিদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন আকর্ষনীয় পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com