সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুড়িগ্রামের ঘটনায় কিশোরগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে মিথ্যা ঘটনায় সাজা দেওয়ার প্রতিবাদ, ঘটনার মূলহোতা কুড়িগ্রামের সদ্য প্রত্যাহার করা ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ দুপুরে জেলা শহরের ঈশাখাঁ সড়কে এ কর্মসূচি পালিত হয়।

দু’ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।

কিশোরগঞ্জের সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, সহসভাপতি নূর মোহাম্মদ, শফিক আদনান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ আরও অনেকে।

বক্তরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, কুড়িগ্রামের ঘটনায় জড়িত ডিসিসহ সবাই আইনের আওতায় আনা, আরিফুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com