সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (১৭ মার্চ) মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
অনুষ্টান কর্মসূচীর মধ্যে ছিল গতকাল সোমবার (১৬মার্চ) সকাল দশটায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১১টায় শিশুদের বঙ্গবন্ধু রচনায় প্রতিযোগিতা তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম, বঙ্গবন্ধুর জীবনী রচনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনায় অংশ নেয় একাদশ ও দাদ্বশ শ্রেণি ছাত্র-ছাত্রীরা।
মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে অনূষ্ঠান শুরু করে সূর্যোয়ের সাথে-সাথে উপজেলা পরিষদ চত্বরে শেখ মজিবুর রহমানের ম্যুারেলে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দিবস সম্পকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুউদ্দিন মুন্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তারা বলেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হতে হবে। তাহলেই তার আত্মদান সফল হবে। দিবসটি উপলক্ষে হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন। বাদ জোহর মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা অনুষ্টিত হয় ।