রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক

কিশোরগঞ্জে ২ চিনতাইকারী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৬৩০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে একরামপুর ব্রীজ এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।

কিছু অজ্ঞাতনামা ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে কিশোরগঞ্জ সদরে আগত জনসাধারনের নিকট হতে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে আসছিল একটি চক্র। উক্ত ছিনতাই চক্রের সদস্যরে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্প কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।

 

সেই প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন কিশোরগঞ্জ জেলার মডেল থানাধীন গাইটাল বাসষ্ট্যান্ড হইতে পৌরসভাস্থ একরামপুর ব্রীজের দিকে যাওয়ার সময় অদ্য গতকাল (১৭ মার্চ) ‍দুপুরে পৌরসভাস্থ একরামপুর ব্রীজের নিকটস্থ জগৎ লক্ষী মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌছামাত্র দুই জন মোটর সাইকেল আরোহী ছিনতাইয়ের জন্য একজন লোককে টানাহেচড়া করছে। ছিনতাই কবলে আক্রান্ত ব্যক্তি চিৎকার করলে ঘটনাস্থলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল’সহ দুই জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

 

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামী মোঃ আরিফিন সোহান নিবেল (২৬), পিতা-লিটন, সাং- হারুয়া চৌরাস্তা ও মোঃ ইয়াসিন(১৯), পিতা-মোঃ হোসেন আলী, সাং-গাইটাল নামাপাড়া, উভয় থানা ও জেলা- কিশোরগঞ্জদ্বয় জনৈক মোঃ রিফাতুল মিয়া (১৮), পিতা- আব্দুল আহাদ, সাং-বর্শিকুড়া, ইউপি-বাদলা, থানা- ইটনা, জেলা-কিশোরগঞ্জ এর নিকট হইতে টাকা পয়সা এবং মোবাইল ছিনাতাইয়ের উদ্দ্যেশে টানা হেচড়া করছে।

পরবর্তীতে ছিনতাইকারীর নিকট হইতে একটি মোবাইল সেট এবং ছিনতাই কার্যে ব্যবহৃত দুইটি ফোল্ডিং গিয়ার চাকু উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় বিভিন্ন সময় বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে টাকা পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই এবং ছিনতাই চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com