বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে বিদেশ ফেরত ৪৮ জন হোম কোয়ারেন্টাইনে

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে বিদেশ ফেরত ৪৮জন ব্যক্তিতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুবাই, সৌদি, কুয়েত, বাহরাইন ও মালয়েশিয়া ফেরত রয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার যাওয়ার নির্দেশনা দেন।
তাদের শারীরিক অবস্থা ভাল এবং তারা এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে তাদেরকে মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মীদের নজরদারীতে রাখা হয়েছে।তাদের স্বাস্থ্য পরীক্ষা পর ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইন মেনে চলা জন্য বলা হয়েছে। তা না হলে পুলিশের সহযোগিতা নেয়া হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া জানান, কমলগঞ্জ উপজেলায় মঙ্গলবার পর্যন্ত ৩৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বুধবার নতুন করে আরও ১১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় মোট ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি বলেন, বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে ভাইরাস জনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদেরকে নিজ বাসায় ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে।
সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূব প্রস্তুতি হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি বেড প্রস্তুত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com