সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটর সাইকেলসহ মোঃ আঃ মালেক (২৫), ইমন শেখ (২৪) ও মোঃ মনির (৩০) নামের ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার। আটককৃত মোঃ আঃ মালেক এবং ইমন শেখ সদর থানার ধানবান্ধী গ্রামের মোঃ রবি তালুকদার ও মোঃ দুলাল শেখ এর ছেলে ও আটকৃত মোঃ মনির সদর থানার নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের মোঃ আমিনুল হক এর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বড়পুল চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ০১টি চোরাই মোটর সাইকেল, ০২টি চাবি, ০৩টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে।