শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যস্থাপনায় মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর রাঙ্গুনীয়া ১৪ ও ১৫ নং ইউনিয়ন শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ওষুধসহ ৪৪তম খত্না ক্যাম্প সম্পন্ন হয়েছে।
আজ (২০ মার্চ) শুক্রবার রাঙ্গুনীয়াস্থ ধামাইরহাটে সৈয়দ ছালেকুর রহমান শাহ (রঃ) দাতব্য চিকিৎসালয়ে ফ্রি খতনা ক্যাম্প দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা কালে বক্তাগণ বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট বর্তমান সময়ে মানবসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত। মানুষের সেবা করা, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একটি উত্তম ইবাদত। অন্যের ব্যথায় সমব্যথী হওয়া, পরের বিপদে সহযোগীতার হাত প্রসারিত করা একটি মহৎ গুণ। আল্লাহ্র প্রেরিত নবী-রাসূল এবং পীর-আউলিয়ারা যারা ইসলাম প্রচারে এ দেশে এসেছেন, তারা সবাই মানবতার সেবায় নিবেদিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, আবদুল হামিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ হারুন চৌধুরী, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর রাঙ্গুনীয়া ১৪ ও ১৫ নং ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক মীর জোবায়দুল ইসলাম রনি, মাষ্টার সেকান্দর, মোহাম্মদ জিগার, মোহাম্মদ লিটন, আবুল কাসেম চৌধুরী, দিদারুল আলম ও মোহাম্মদ করিম প্রমুখ।