রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে মাদ্রাসা ছাত্রকে পিঠিয়ে জখম ও আঙ্গুল ভেঙ্গে দিয়েছে পাষন্ড শিক্ষক

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৫৯৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে শেখ জুবায়ের হোসেন জুবাইদ (৮) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীকে পিঠিয়ে মারাত্মক জখম ও হাতের দুইটি আঙ্গুল ভেঙ্গে দিয়েছে মাদ্রসা শিক্ষক বদরুল আমীন (৩৫)।

এ ঘটনায় শুক্রবার (২০শে মার্চ) রাতে জুবাইদের পিতা উপজেলার জারইতলা ইউনিয়নের কামালপুর গ্রামের শেখ মোশারফ (৩৫) নিকলী থানায় ঐ শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শিক্ষক বদরুল আমিন নেত্রকোনা জেলার মদন উপজেলার দেওসহিল গ্রামের বাবুল ইসলামের পুত্র ও নিকলীর রোদারপুড্ডা জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় কর্মরত।

পরিবার ও থানা সুত্রে জানা যায়, সারা দেশে ’করোনা’ আতঙ্কে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগেই বন্ধ ঘোষণা করা হলেও নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদাপুড্ডা জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসাটি ১৯শে মার্চ বৃহষ্পতিবার পাঠ শেষে সাময়িক বন্ধ দেওয়া হয়। নূরাণি ২য় বর্ষের শিক্ষার্থী শেখ জুবাইদকে বাড়ি নিয়ে যেতে তার পিতা শেখ মোশারফকে ফোন করে। শুক্রবার সকাল ৮টায় তাকে জুবাইদকে কামালপুর গ্রামে নিয়ে যায় পিতা। দুপুরে জুবাইদের মা রুজিনা বেগম ছেলেকে গোসল করাতে পাঞ্জাবি খুলতেই চমকে উঠেন। সমস্ত শরীরে লালচে মারাত্মক জখম এবং বাম হাতের দুটো আঙ্গুলও ভাঙ্গা দেখতে পান। তার চিৎকারে বাবা মোশারফ ও এসময় বাড়িতে থাকা কাকা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্বের শিক্ষার্থী শেখ মোবারক হোসেন সাদী এগিয়ে আসেন। জুবাইদের কাছে কারণ জানতে চাইলে চরম ভীত জুবাইদ কেঁদে উঠে।

অনেক চেষ্টার পর জানা যায় বদরুল আমিন নামের মাদ্রাসা শিক্ষক তাকে বৃহষ্পতিবার দুপুরে উপর্যুপরি বেত্রাঘাত ও মুচড়ে আঙ্গুল ভেঙ্গে দিয়েছে। তারা মাদ্রাসা কর্তপক্ষের কাছে ছুটে যান। অভিযোগ না শুনে পরিচালক আবদুল মুক্তাদিরের ভাগিনা নুরুর রহমানসহ কয়েকজন তাদের উপর চড়াও হয়। আহত শিশু জুবাইদকে নিকলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকডা.হুমাইরা আক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। যৌন নির্যাতন বা হাড় ভেঙ্গেছে কি না তা পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। খবর পেয়ে নিকলী থানার এসআই শহীদুল্লাহ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। শেখ মোবারক হোসেন সাদী জানান, বিভিন্ন মহল থেকে ঘটনা ধামাচাপ দিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। প্রভাবশালি একটি মহলের চাপে আতঙ্ক বোধ করছি।

মাদ্রাসা পরিচালক আবদুল মুক্তাদির জানান, বিষয়টি শুনেছি।ঘটনা দু দিন আগের।খুব দুঃখ পেয়েছি। বৃহষ্পতিবার মাদ্রাসা বন্ধের পরই শিক্ষক বদরুল আমিন নিজ বাড়ি নেত্রকোনায় চলে গেছেন। তিনি আসলে কঠিন বিচার করবো। বদরুল আমিনের কাছে ঘটনার সত্যতা জানতে তার মুঠো ফোনে পাওয়া যায়নি। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না জুবাইদের জখম দেখে দুঃখ প্রকাশ করেন। নিকলী থানাকে যথাযথ ব্যবস্থা নিতে ওসির সাথে কথা বলেন।

নিকলী থানার পুলিশ ইনচার্জ শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটির জখম আমি দেখেছি। দুঃখজনক। এ ব্যাপারে নিকলী থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com