বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ফেসবুকে করোনা ভাইরাস সর্ম্পকে গুজব ছড়ানোর দায়ে কুমিল্লায় যুবক আটক

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৮৮ বার পড়া হয়েছে

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় গুজব রটানো সম্পর্কিত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব কর্তৃক অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর আভিযানিক দল গতকাল (২০ মার্চ) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন বাটপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এ কে এম শরীফুল হাসান খান, বুলবুল আহমেদ বুলবুল (২৮), পিতা- মাহমুদুল হাসান খান, সাং- উত্তর কালিয়াজুরি ভাটপাড়া, থানা- কোতয়ালি, জেলা- কুমিল্লাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ০১টি SAMSUNG Galaxy J2 Prime মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত মোবাইল ফোন সেটে ধৃত আসামী বুলবুল আহমেদ বুলবুল (২৬) “Nazmul Khan” নামক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বৈশ্বিক আলোচিত বিষয় “করোনা ভাইরাস” সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া যায়।

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে কুমিল্লা জেলার কোতয়ালি থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়াও বর্তমান বৈশ্বিক আলোচিত বিষয় করোনা ভাইরাসের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষূূন্ন করাসহ দেশের চলমান আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল।

 

এসকল কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, সে ইতোপূর্বে ২০১৮ সালে একই ধরনের অপরাধ করায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার হয় এবং পরবর্তীতে সে সম্প্রতি জামিনে এসে একই ধরনের অপরাধ কর্মকান্ড সংঘটন করে। এ ধরনের অপরাধের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালকের পক্ষে সহকারী পরিচালক এএসপি মহিতুল ইসলাম সাংবাদিকদের জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com