কিশোরগঞ্জে জেলার বাজিতপুর থানাধীন পূর্ব পাটুলী এলাকা থেকে নয় কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানা, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর’সহ আশেপাশের থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন পূর্ব পাটুলী এলাকায় অভিযান পরিচালনা করাকালীন সময়ে সন্দেহভাজন ব্যক্তি মোঃ মেরাজ মিয়া (২৮), পিতা-মৃত আঃ খালেক, সাং কৈরাইল, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ এর কাঁধে ও পিঠে করে বহন করা একটি কালো ও ছাই রংয়ের অফরফধং লেখা কাপড়ের ব্যাগ তল্লাশী করে উক্ত ব্যাগের মধ্যে থাকা নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মেরাজ মিয়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।