বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

বাজিতপুরে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৭৪২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জেলার বাজিতপুর থানাধীন পূর্ব পাটুলী এলাকা থেকে নয় কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানা, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর’সহ আশেপাশের থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন পূর্ব পাটুলী এলাকায় অভিযান পরিচালনা করাকালীন সময়ে সন্দেহভাজন ব্যক্তি মোঃ মেরাজ মিয়া (২৮), পিতা-মৃত আঃ খালেক, সাং কৈরাইল, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ এর কাঁধে ও পিঠে করে বহন করা একটি কালো ও ছাই রংয়ের অফরফধং লেখা কাপড়ের ব্যাগ তল্লাশী করে উক্ত ব্যাগের মধ্যে থাকা নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মেরাজ মিয়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com