বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কুমিল্লায় ইতালি প্রবাসীকে তালাবদ্ধ করে আটক রাখলেন ম্যাজিষ্ট্রেট!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪০৫ বার পড়া হয়েছে

কুমিল্লা লাকসামে ইতালি প্রবাসী এক পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইন অমান্য করে অবাধে এলাকায় ঘোরাঘুরি করায় ইতালি প্রবাসী পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করাসহ ও হোম কোয়ারান্টাইনের জন্য বাড়িতে তালা দিয়েছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

 

কুমিল্লা লাকসাম পৌর এলাকার ইতালি প্রবাসীর বাড়ির সামনে উপস্থিত হয়ে এ আদেশ দেন লাকসাম উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম সাইফুল আলম। ইতালি প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে দুই শিশু সন্তান ও স্বামী-স্ত্রী। তারা চলতি মাসের ১০ মার্চ ইতালি থেকে বাংলাদেশে আসেন। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম গতকাল সোমবার এ ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান- ওই পরিবারের সদস্যরা ইতালি থেকে দেশে আসার পর তাদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু ইতালি পরিবারের সদস্যরা আইন না মানায় তাদের ১০ হাজা টাকা জরিমানাসহ ১৪ দিনের কোয়ারান্টাইন নিশ্চিতের জন্যে বাড়ির মূল ফটকে তালা দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ওই পরিবারের সদস্যদের কে প্রয়োজনীয়তা অনুযায়ী নিরাপদভাবে সকল কিছু সরবরাহ করা হবে।

এদিকে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, কুমিল্লা জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩১২ জন। জেলার ১৭ উপজেলায় নতুন করে ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com