বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৯১ বার পড়া হয়েছে

ব্যক্তিগত চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে।

মার্কেলের মুখপাত্র জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের নেয়া নতুন পদক্ষেপ নিয়ে রবিবার সাংবাদিকদের ব্রিফিংয়ের পর ৬৫ বছর বয়সী জার্মান চ্যান্সেলরকে তার চিকিৎসকের বিষয়টি জানানো হয়। যদিও নিউমোকোকাল সংক্রমণ এড়াতে গত শুক্রবার মার্কেল একটি ভ্যাকসিন বা টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট।

বেশিরভাগ ক্ষেত্রে, নতুন করোনভাইরাসটি কেবলমাত্র মৃদু বা মাঝারি উপসর্গ যেমন জ্বর বা কাশি হয়ে থাকে। তবে কারও কারও ক্ষেত্রে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়াসহ গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

সেইবার্ট বলেন, আগামী দিনগুলোতে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে মার্কেলকে এবং এ সময়ে তার কাজগুলো বাসা থেকেই যথাসময়ে করে যাবেন তিনি। এর আগে, করোনার বিস্তার রোধে দেশটিতে চলাফেরার ওপর নানা বিধি নিষেধ আরোপ করে জার্মানি। শুধু একই পরিবারের লোক যারা একই বাড়িতে থাকেন তারা ব্যতীত অন্তত দুই সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না।

প্রসঙ্গত, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচ নম্বরে। গত রবিবার পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com