বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে পুুলিশি হস্তক্ষেপে বিয়ের আনুষ্ঠানকতা বন্ধ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৫১৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সকল প্রকার লোক সমাগমের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বেশ আনুষ্ঠানিকতার মাধ্যমে কমলগঞ্জের সরইবাড়ি গ্রামে একটি বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ গিয়ে এ বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে।

 

সোমবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের সরই বাড়ি গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে করোনাভারাসি প্রতিরোধে অন্যান্য আয়োজনের মত বিয়ের আনুষ্ঠানিকতা নিষেধ করা হয়েছে। তার পরও সরই বাড়ি গ্রামে মাসুক মিয়া তার মেয়ের বিয়ের ব্যাপক আয়োজন করেছিলেন। বর কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন সঞ্জরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়ার ছেলে। বিয়ের জন্য কনের বাড়িতে সামিয়ানা টাঙানোসহ বরযাত্রী ও আমন্ত্রিত অতিথিদের বসে খাবারের জন্য প্যান্ডেল করা হয়েছিল। এজন্য বড় আকারের খাবারের আয়োজন করা হয়।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে সকার ১১টায় পুলিশের একটি দল সরইবাড়ি গ্রামের কনের বাড়ি গিয়ে লোক সমাগম করে খাবার দাবার ও বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিজ উদ্যোগে ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সর্বত্র আগেই জানিয়েছেন কোন আনুষ্ঠানিকতা ও লোক সমাগম করে বিয়ের আয়োজন করা যাবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com