রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল

কিশোরগঞ্জে গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৫৫৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের কর্শা কড়িয়াল এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজা’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রাতে কিশোরগঞ্জ সদরের কর্শা কড়িয়াল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী অরবুলা (৬০), স্বামী-মৃত সেকান্দার, সাং-দামপাড়া, মোঃ আলম (২৮),পিতা-মোঃ নুরুল হক, সাং- ভুবির চর ও মোঃ হৃদয়(২৫), সাং-ভুবিরচর, সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জ’গণকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীগনের নিকট হতে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমানিক ছয় হাজার টাকা।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com