করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশব্যাপী হাট বাজার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস বিল প্ররিশোধে এই মুহুর্তে বিল পরিষদ না করতে গ্রাহকদের সুযোগ দেওয়া হয়েছে। এ সময়ে মৌলভীবাজারে কমলগঞ্জে বিভিন্ন বেসরকারী সংস্থা সাপ্তাহিক জমায়েত করে তাদের ঋণ আদায়ের কার্যক্রম চালিয়ে রেখেছিল। এমনি অভিযোগে কমলগঞ্জে ক্ষুদ্র ঋণ আদায় কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লিখিত নির্দেশা জারি করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
একই সাথে চা বাগান সমূহের সকল দেশীয় মদের দোকান বন্ধের নির্দেশ জারী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোববার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেন।
জানা যায়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর ২২মার্চ ২০২০ইং তারিখে এমআরএ সার্কুলার লেটার নং-৫৩ স্বারক পত্রের মাধ্যমে সকল ক্ষুদ্র ঋণ শ্রেণীকরণ করায় কমলগঞ্জ সকল ক্ষুদ্র প্রতিষ্ঠান সমূহের ঋণ আদায় বন্ধ করার অনুরোধ জানান। অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ১৯ মার্চ ২০২০ইং তারিখে ১৩০৭ জারিকৃত বিজ্ঞপ্তির আলোকে কমলগঞ্জ উপজেলার সকল চা বাগানে দেশীয় মদের দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বরে নির্দেশনা জারি করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমকি ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, করোনাভাইরাস সংক্রমণের সময় সারা বিশ্বের মত বাংলাদেশর মানুষজনও অনেকটা অসহায়। আগামী দিনগুলিতে মানুষজন কিভাবে বেঁচে থাকবে সে নিয়ে ভাবছে। এখন সকল প্রকার গণ-সমাগম বন্ধ রয়েছে। আর এসময়ে বেসরকারী ঋণদানকারী সংস্থাগুলো তাদের সাপ্তাহিক গন সমাগম করে ঋণ আদায় কার্যক্রম করছিল। এ কার্যক্রম বন্ধের পাশাপাশি চা বাগানের দেশী মদের দোকান বন্ধ ঘোষণায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এখন আগে জননিরাপত্তা বিধান করতে হচ্ছে। সে লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর ২২মার্চ ২০২০ইং তারিখে এমআরএ সার্কুলার লেটার নং-৫৩ স্বারক পত্রের মাধ্যমে সকল ক্ষুদ্র ঋণ শ্রেণীকরণ করায় কমলগঞ্জ সকল ক্ষুদ্র প্রতিষ্ঠান সমূহের ঋণ আদায় বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ১৯ মার্চ ২০২০ইং তারিখে ১৩০৭ স্মারকে জারিকৃত নির্দেশনায় চা বাগানের দেশী মদের দোকান বন্ধ লাখার নির্দেশনা দেওয়া হয়েছে।