বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জে র‌্যাবের সচেতনতামূলক নির্দেশনা ও মহড়া

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের বিভিন্ন সড়কে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড -১৯ নামকরন করেন । এ ভাইরাস চীন, ইতালি,স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৫ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে ১৬ হাজারেরও অধিক লোক মারা গেছে এবং ০৪ লক্ষেরও অধিক আক্রান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে বেশ সংখ্যক লোক আক্রান্ত সহ চার জন মারা গেছে।

 

দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে অত্র ক্যাম্পের দায়িত্ব পূর্ন এলাকায় নিয়মিত টহল ডিউটির পাশাপাশি জনগনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ১লা মার্চ ২০২০ হইতে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদানসহ জনসমাগমে না আসার জন্য নির্দেশনা প্রদান করছে। পাশাপাশি কিশোরগঞ্জ শহরের জাহাঙ্গীর মোড় এবং কালীবাড়ী মোড়ে দুটি ওয়াশিং পয়েন্ট স্থাপন এবং মাইকিং এর মাধ্যমে জনগনকে সচেতনামূলক দিক নির্দেশনা প্রদান করেছে।

র‌্যাবের পক্ষ থেকে দিক নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে :-
১. জনসমাগম এড়িয়ে চলুন।
২. মাস্ক, হ্যান্ডগ্লোবস পরিধান করুন।
৩. হোম কোয়ারেন্টাইন অনুসরন করুন।
৪. বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখুন।
৫. হ্যান্ডওয়াশ , হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করুন।
৬. পরিহিত পোষাক ধৌত করুন।
৭. ভিটামিন সি জাতীয় ফল সংগ্রহে রাখুন ।
৮. ডাবের পানি, ফলের জুস, শরবত পান করুন।
৯. একের অধিক লোককে পরিহার করুন।
১০. ঠান্ডা, কাশি, জ্বর, সর্দির ঔষধ ঘরে রাখুন।
১১. প্রফুল্ল থাকুন, বিশ্রামে থাকুন, সঠিক খাবার খান, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সংক্রমন এড়িয়ে চলুন।

এছাড়াও দুইটি জীবানুনাশক মিশ্রনের প্রস্তুত প্রণালী সর্ম্পকে ধারনা দেন। যেমন :-
১. ২০ লিটার পানিতে এক চামচ ব্লিচিং পাউডার মিশ্রণ করে তৈরীকৃত দ্রবনটি মানুষের পরিধানকৃত পোষাক ও জুতায় স্প্রে করে জীবানুনাশক করা যেতে পারে।
২. ১০ লিটার পানিতে পাঁচ চামচ ব্লিচিং পাউডার মিশ্রণ করে তৈরীকৃত দ্রবনটি গাড়ীর মালামাল ও বাসার আসবাব সামগ্রী, ড্রেনেজ ও সুয়েজেস সমুহে স্প্রে করা যেতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com