বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে হরিণসহ দুটি প্রাণী লাউয়াছড়ায় অবমুক্ত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রাম থেকে বুধবার রাতে একটি মায়া হরিণ উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধারকৃত হরিণসহ আরও একটি লজ্জাবতী বানরসহ মোট দুটি প্রাণীকে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকার ১০টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার, সন্ধ্যায় বন থেকে লোকালয়ে বের হয়ে কালেঙ্গা গ্রামের বাদশাহ মিয়ার বাড়ির সামনে একটি মায়া হরিণ মানুষের হাতে ধরা পড়ে। এ খবর পেয়ে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কর্মীরা কালেঙ্গা গ্রাম থেকে ধৃত মায়া হরিণটিকে উদ্ধার করেন। পরে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পূর্বে ধৃত আরও একটি লজ্জাবতী বানরসহ দুটি প্রাণীকে সকাল ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এসময় আরও উপস্থিত বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান ও লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন। লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন উদ্ধারকৃত মায়াহরিণসহ দুটি প্রাণী অভমুক্তের সত্যতা নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com