বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কমলগঞ্জে দোকানপাট ও লোক সমাগম বন্ধ রাখতে জোর পুলিশি তৎপরতা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে

মরণব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় বুধবার বিকেল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের দোকানপাট বন্ধ ও লোক সমাগম বন্ধসহ অহেতুক বাড়ির বাহিরে চলাচল নিয়ন্ত্রণ শুরু করে। সরকারি এ নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকিতে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সিনিয়র সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা সদর, ভানুগাছ বাজার, শমশেরনগর ও মুন্সী বাজারে জোর তৎপরতা চালায়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীসহ পুলিশের একটি দল ছিল। অভিযানকালে ঔষধের ফার্মেসী,কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ব্যতীত বাকিসমুহ বন্ধ করেন দেওয়া হয়। এ সময় কোন দোকানে, ফার্মেসী, কাঁচাবাজারে ও রাস্তায় অহেতুক চলাচলকারীদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলা হয়। কাঁচাবাজারের দোকানদার, ফার্মেসীর কর্মচারী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানদারদের হাতে গ্লাবস ও মুখে মাস্ক পরিধান করে বেচাকেনা করার নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া বেচাকেনার সময় ক্রেতারা কিছুটা দূরত্ব বজায় রাখারও নির্দেমনা দেওয়া হয়। এসময় হ্যান্ড মাইকে পুলিমেল পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়।

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সংবাদকর্মীদের বলেন, আজ বাজার সমূহে অবিযান চালিয়ে সবাইকে সতর্ক কওে দেওয়া হল। সরকারি নির্দেূশনা না মানলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com