সারা বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়া বর্তমান আতংক নভেল করোনা ভাইরাস মহামারী রুপ ধারণ করেছে। বর্তমান সরকার ও বিশেষজ্ঞ ডাক্তারদের দেয়া পরামর্শ অনুযায়ী বার বার হাত ধৌত করার কথা জানানো হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৬-শে মার্চ) বিকেলে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে নামাজে আসা মুসল্লিদের নভেল করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে স্থাপন করা হয়েছে হাত ধুবার ব্যবস্থা এবং জরুরী স্থানেও স্থাপন করা হয়েছে জীবাণু নাশক সাবান দিয়ে হাত দেবার ব্যবস্থা।
সংগঠনটির উপদেষ্ঠা রুবেল আহমেদ জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা দক্ষিণ ইউনিয়নের সবকটি মসজিদে, বাজারে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক সাবান দিয়ে হাত ধুবার ব্যবস্থা করে দিয়েছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল ভূইয়া জানান, করোনা ভাইরাসটি সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, করুণা ভাইরাস থেকে বাচঁতে হলে বেশি বেশি হাত ধুতে বলা হয়েছে তাই আমরা আজ বিকেলে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ এর পক্ষ থেকে ইউনিয়সের সবকটি মসজিদে, বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে হাত ধুবার ব্যবস্থা করে দেই।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সানাউল ভূইয়া, দপ্তর সম্পাদক শরীফ ইসলাম আবির, সংঘের সেচ্ছাসেবক আশিক মিয়া,, মাসুক ভূইয়া, কাজী হাকিম, তুহিন জমাদ্দার প্রমূখ।