বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর দেওয়া এসিডে ঝলসে গেছে স্ত্রীর শরীর

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে
প্রতীকি ছবি
সিরাজগঞ্জে স্বামীর দেওয়া এসিডে ঝলসে গেছে স্ত্রীর শরীর। জরুরী অবস্থায় আহত শানুকে উদ্ধার করে ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এসিড আক্রান্তের শিকার শানু খাতুন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের স্ত্রী। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় গ্রামের লোকজন এসিড সন্ত্রাসী স্বামী মোতালেব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বর্তমানের আব্দুল মোতালেব রায়গঞ্জ থানা হাজতে আটক রয়েছে। ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল জানান মোতালেব হোসেন গত দুই বছর পুর্বে একই উপজেলার আমশাড়া গ্রামের আশরাফ আলী প্রামানিকের কন্যা শানু খাতুনকে বিয়ে করে। গত তিনদিন পুর্বে স্ত্রীকে বাড়িতে আনে স্বামী মোতালেব হোসেন। ঘটনার রাতে স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যার উদ্দ্যোশে আগে থেকেই আনা এ্যাসিড তার স্ত্রীর শরীরে নিক্ষেপ করে। এসময় শানুর শরীর ঝলসে যায়। শানুর আর্তচিৎকারে স্থানীয় জনগন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দ্যোশে হাসপাতালে পাঠায়। পরে পালিয়ে যাওয়ার সময় স্বামী মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শানুর মুখমন্ডলের
অধিকাংশ ঝলছে গেছে। তার চিকিৎসা চলছে।
এব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান ঘটনার পরেই ফোর্স পাঠিয়ে আসামীকে এনে থানা হাজাতে আটক রাখা হয়েছে এবং আহত শানু খাতুনের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com