বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে চা শ্রমিক সন্তানদের মানববন্ধন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে চা শ্রমিকদের স-মজুরিতে সরকারি ছুটির আওতায়সহ বিভিন্ন দাবি নিয়ে চা শ্রমিক সন্তানরা মানববন্ধন করেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় কমলগঞ্জের শমশেরনগর বাজার চৌমুহনায় চার শ্রমকি সন্তান একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন।
চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র প্ররিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা মোহন রবিদাসের নেতৃত্বে এ মানববন্ধন পালন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চা শ্রমকি সন্তান বাবুল মাদ্রাজী, সুজন লোহার ও মনি শঙ্কর রায়। তাদের ব্যানারে দাবিগুলো লিখা থাকলেও বক্তব্যে মোহন রবিদাস বলেন,মরণব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে কিছু দিনের জন্য ছুটি ঘোষণা করেন। অথচ চা শ্রমিকদের এ ছুটির বাহিরে রাখা হয়। এটা চা শ্রমিকদের প্রতি সরকার ও চা কোম্পানীগুলোর অবহেলা।

 

এক দেশে দুই নীতি চা শ্রমিকরা মানে না ও মানবেও না। অবিলম্বে সকল চা বাগান সমূহে স-মজুরিতে ছুটি দেওয়া হোক। পুলিশি অভিযান চালিয়ে চা বাগানগুলোতে মদের পাট্টা বন্ধ করা হোক। চা বাগানে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পুলিশি চেকপোষ্ট বসানো হোক ও করোনাভাইরাসের হাত থেকে নিরিহ চা শ্রমিকদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com