করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিনামূল্যে মাস্ক ও সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন। গত মঙ্গলবার (২৪ মার্চ) ও বুধবার (২৫ মার্চ) জেলা শহরের রাস্তায় তিনি হেটে হেটে পথচারী, দোকানী ও ফুটপাত ব্যবসায়ীদের মাঝে প্রায় দেড় হাজার মাস্ক বিতরণ করেন।
দেশে নভেল করোনাভাইরাসের পরিস্থিতি ভিতিকর দিকে অতিবাহিত হতে থাকলে গত কয়েকদিন যাবৎ কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে লিমন ঢালীর পক্ষ থেকে জনসাধারণের মাঝে কয়েক হাজার মাস্ক বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন বলেন, ‘সামর্থবান মানুষের প্রতি আমার আহবান থাকবে, তারা যেন গরিব দুখী মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। জাতির এই ক্রান্তিকালে সকলেই যেন সচেতন থাকি।’
তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। আর এ থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করতে হবে।
তিনি করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান