সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ভয়ংকর তথ্য, সুস্থ হয়েও আবারও করোনায় আক্রান্ত হচ্ছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৫৪৯ বার পড়া হয়েছে

চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে আঘাত হানে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৫,৪১০ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৬৫,০৪৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,২৯,৩০৯ জন।

এদিকে, করোনাভাইরাসের করাল গ্রাস থেকে অনেকটাই নাকি নিজেকে মুক্ত করতে পেরেছে চীন। এই আশার বাণীর মধ্যেই নতুন করে শোনা গেল এক ভয়াবহ তথ্য। চীনে সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের ১০ শতাংশের শরীরে ফের মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি।

একটি রিপোর্ট অনুযায়ী চীনের সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের মধ্যে তিন থেকে দশ শতাংশের দেহরসের পরীক্ষায় ফের করোনাভাইরাস পজিটিভ মিলেছে। তবে নতুন করে করোনা আক্রান্তরা একইরকম ছোঁয়াচে কিনা, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে সেরে যাওয়ার পরেও নতুন করে করোনায় সংক্রামিত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চীনজুড়ে।
চীনের উহানেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নতুন করে আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উহানের তোংজি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ১৪৫ জনের মধ্যে পাঁচ জনের শরীরে দ্বিতীয়বার করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com