সিরাজগঞ্জে বিদেশ ফেরত ১৮৭৩ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৬৭ জন। জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া না গেলেও পুলিশের সহায়তায় বিদেশ ফেরত ব্যক্তিদের নজরদারীতে রেখেছে পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম এতথ্য জানান, সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তিন সাপ্তাহ আমরা যদি বাড়িতে থাকি তাহলে ভাইরাস সংক্রামন কমে যাবে। আমরা চেষ্টা করছি যারা বিনা কারনে রাস্তায় ঘোরাঘুরি করছে, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে তাদের আমরা ঘরমুখী করার চেষ্টা করছি। পাশাপাশি যে সমস্ত চায়ের দোকান রয়েছে সেগুলো বন্ধ করছি।
ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ জনসচেতনতা তৈরীর লক্ষে মাইকিং, লিফলেট বিতরন, ষ্টিকার লাগানো সহ বিভিন্ন ধরনের কার্যাক্রম গ্রহন করেছে।