বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জে র‌্যাবের প্রচারণা

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলায় সর্তকতামূলক প্রচারণা চালাচ্ছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড -১৯ নামকরন করেন । এ ভাইরাস চীন, ইতালি,স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৭ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে ২৫ হাজারেরও অধিক লোক মারা গেছে এবং ০৫ লক্ষ ৫৩ হাজার ২৪৪ জনেরও অধিক আক্রান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে ৪৮ জন লোক আক্রান্ত হয়েছে এবং ০৫ জন মৃত্যু বরণ করেছে।

র‌্যাব একটি এলিট ফোর্স। এই এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা (উবাই পার্ক, হোসেনপুর বাজার, রামপুর বাজার, হোসেপুর চৌরাস্তা, হোসেনপুর থানা এলাকা), করিমগঞ্জ উপজেলা (বৌলাই, করিমগঞ্জ বাজার, গুজাদিয়া বাজার, দেওয়ানগঞ্জ বাজার) এবং সদর (একরামপুর, পুরান থানা, জাহাঙ্গীর মোড়, নগুয়া, জেলা স্মরণীর মোড়, কাচারী বাজার, বিন্নাটি, জেলখানার মোড়) সহ বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ডিউটির পাশাপাশি জনগনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক প্রচারণা চালাচ্ছে।

পাশাপাশি মাইকিং এর মাধ্যমে জনগণের মধ্যে সচেতনামূলক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে:-

১. জনসমাগম এড়িয়ে চলুন

২. মাস্ক, হ্যান্ডগ্লোবস পরিধান করুন

৩. হোম কোয়ারেন্টাইন অনুসরন করুন

৪. বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখুন

৫. হ্যান্ডওয়াশ , হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করুন

৬. একের অধিক লোককে পরিহার করুন

৭. ঠান্ডা, কাশি, জ্বর, সর্দির ঔষধ ঘরে রাখুন

৮. প্রয়োজনীয় কাজ ব্যতীত অযথা ঘোরাঘুরি থেকে বিরত থাকুন

৯. নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী ক্রয়ে একের থেকে অন্যের দূরুত্ব বজায় রাখুন

১০. নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ও ঔষধের দোকান ব্যতীত অন্যান্য দোকান বন্ধ রাখুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com