রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে করোনা বিষয়ে র‌্যাবের সতর্কতা প্রচারণা ও সুরক্ষা বৃত্ত কার্যক্রমের উদ্বোধন

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৭৫৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন স্থানে নির্দেশনা, সতর্কতা ও প্রচারণামূলক র‌্যালীর পাশাপাশি বৃত্ত সুরক্ষা কার্যক্রমের উদ্বোধন করবে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড-১৯ নামকরন করেন । এ ভাইরাস চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৭ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে আজকের দিন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি লোক মারা গেছে এবং  প্রায় ৬ লক্ষ ৬৮ হাজার জনেরও অধিক আক্রান্ত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে ৪৮ জন লোক আক্রান্ত হয়েছে এবং ৫ জন মৃত্যু বরণ করেছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে এবং অত্র ক্যাম্পের র‌্যাব সদস্যগণের সহায়তায় করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক মহড়া টহলগাড়ী ও মটর সাইকেলযোগে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মনিপুরঘাট ব্রীজ থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ বত্রিশ বাসষ্ট্যান্ড, জেলা স্মারণীর মোড়, জাহাঙ্গীর মোড়, রথখোলা, ঈসা খাঁ রোড হয়ে আখড়া বাজার ব্রীজে এসে শেষ হয়।

পরবর্তীতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা, সর্তকর্তা ও প্রচারণামূলক র‌্যালী আখড়া বাজার ব্রীজ হতে শুরু হয়ে কালী বাড়ি মোড় দিয়ে লাজ ফার্মা ঔষধের দোকানের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে লাজ ফার্মা সহ আশেপাশের ঔষধের দোকানের সামনে বৃত্ত সুরক্ষা অংকনের মাধ্যমে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। র‌্যালী ও বৃত্ত সুরক্ষা কার্যক্রমে ২ হাত দূরত্ব বজায় রেখে কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ক্রয় বিক্রয় করতে হয় তার দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনামূলক দিক নির্দেশনা দেন এবং মাইকিং এর মাধ্যমে জনগণকে আরো বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান করেন।

যার মধ্যে রয়েছে ১. আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকুন ২. মাস্ক, হ্যান্ডগ্লোবস পরিধান করুন ৩. ২০ সেকেন্ড ধরে হাত ধৌত করুন ৪. নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন (২ হাত) ৫. জনসমাগম এড়িয়ে চলুন ৬. প্রয়োজন ছাড়া ঘরের ভেতরে থাকুন ৭. বাড়ির ভেতর বাহির পরিস্কার করুন ৮. হ্যান্ডওয়াশ, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করুন ৯. পরিহিত পোশাক ধৌত করুন ১০. ভিটামিন সি জাতীয় ফল সংগ্রহে রাখুন ১১. বিশুদ্ধ পানি পান করুন ১২. একের অধিক লোককে পরিহার করুন।

ইতোমধ্যে গত ২৪ মার্চ ২০২০ ইং তারিখ করোনা ভাইরাসকে প্রতিরোধে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের পক্ষ থেকে কালীবাড়ি মোড় ও জাহাঙ্গীর মোড়ে ২টি ওয়াশিং পয়েন্টের উদ্বোধন করা হয়। ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আরো বলেন প্রচার প্রচারণার পাশাপাশি বৃত্ত সুরক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে সকল উপজেলায় অব্যাহত থাকবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com