বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সিলেটে রাস্তায় পড়ে থাকা বিদেশিকে আইসোলেশনে ভর্তি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৬১৯ বার পড়া হয়েছে

সিলেটে রাস্তায় পড়ে থাকা বিদেশি নাগরিক মার্কুকে (৪৩) শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট নগরের মীরবক্সটুলা এলাকায় হঠাৎ রিকশা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন ফিনল্যান্ডের নাগরিক মার্কু।

এ এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে ওই বিদেশির কাছে প্রথমে যাচ্ছিলেন না কেউই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশও ভয়ে ওই বিদেশির পাশে যায়নি। এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে। তবে অ্যাম্বুলেন্সে কারা রোগীকে তুলবেন এ নিয়ে দেখা দেয় বিপত্তি।

কারণ পুলিশ, প্রত্যক্ষদর্শী, কেউই এ রোগীর কাছে যেতে রাজি নয়। এদিকে, অ্যাম্বুলন্সের সঙ্গে আসেন মাত্র একজন লোক। রোগীকে স্ট্রেচারে তোলার জন্য আরেকজনের সাহায্য প্রয়োজন। এ অবস্থায় পুলিশ-জনতা একে অপরকে ধাক্কাধাক্কি করতে থাকেন। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর স্থানীয় একজনের সহায়তায় তাকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই বিদেশি বর্তমানে নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকসাধীন। করোনা সংক্রমণের পর সিলেটে এই হাসপাতালেই আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। কেভিড-১৯ এর সন্দেহভাজন রোগীদের এখানে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কু দেড় মাস ধরে সিলেটে অবস্থান করছিলেন। নগরের হাওয়াপাড়া এলাকার হোটেল নাজালের ৩০ নম্বর রুম ভাড়া নিয়ে থাকতেন তিনি। তিনি কোনো অসুখে ভোগছিলেন কী না তা জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, সন্ধ্যায় মার্কু নামে ফিনল্যান্ডের এক নাগরিক মীরবক্সটুলা এলাকার খায়রুন ভবনের পাশে পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

জেদান বলেন, মার্কু অজ্ঞান হওয়ার পর আশপাশের মানুষদের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক দেখা দেয়। আক্রান্ত সন্দেহে এলাকাবাসী বা প্রত্যক্ষদর্শীরা কেউই তাকে মাটি থেকে উঠাতে সাহস পায়নি।

সিলেট কোতোয়ালি থানা পুলিশের ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের এসি নির্মলেন্দু চক্রবর্তীসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসকদের বিষয়টি জানালে চিকিৎসকরা এসে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখেন। মার্কু হাওয়াপাড়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com