করোনাভাইরাসের সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৯মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার সদও ইউনিয়নের ১৬৬ জন কর্মহীন দরিদ্র লোকজনের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, ১টি সাবান, কালোজিরা ও ১টি মাক্সসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, উপজেলা এলজিইডি কর্মকর্তা আঃ গনি, নিকলী জিসি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার রশিদ, নিকলী ইউ পির চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনাভাইরাসের কারণে নিকলী উপজেলার কর্মহীন কোনো মানুষ না খেয়ে থাকবেন না। সে লক্ষে কর্মহীন লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।