বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ভৈরবে করোনা বিস্তার প্রতিরোধে মাস্ক,পানির ড্রাম ও সাবান বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৬৬৬ বার পড়া হয়েছে

ভৈরবে পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন মিণ্টু মিয়া ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এলাকাবাসীর মাঝে দুই হাজার মাস্ক, ১৯টি পানির ড্রাম ও ১শ পিস হাতধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় লোকজনের হাতে এইসব উপকরণ তুলে দেওয়া হয়।

আজ সোমবার সকালে শহরের লক্ষ্মীপুর ছায়েব আলী এতিমখানার মাঠে লোকজনের হাতে এসব উপকরণ তুলে দেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল বাসেত ও পৌর কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোশাররফ হোসেন মিণ্টু মিয়া। এছাড়াও অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অধ্যক্ষ আব্দুল বাসেত বলেন, এই মহাসংকটকালে এ ধরণের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এমন উদ্যোগ গ্রহণ করলে এই সংকট মোকাবেলা করা অনেক সহজ হবে।

পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন মিণ্টু মিয়া বলেন, মাস্ক ব্যবহার করা এবং নিজেকে জীবাণুমুক্ত রাখা এই মরণব্যাধি থেকে বেঁচে থাকার একমাত্র উপায়। নিজেরা সতর্ক হউন, অন্যকে সতর্ক করুণ। এছাড়াও নিজে আক্রান্ত মুক্ত থেকে পরিবার পরিজনসহ আশে পাশের মানুষদের নিরাপদ রাখতে সকলকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে আহবান জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com