সারা দেশে করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চলছে ১০ দিনের সরকারি ছুটি। নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ।
এতে অগণিত মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিভিন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষের মাঝে কিশোরগঞ্জের নিকলী উপজেলা আমরা বঞ্চিত মানুষের কথা বলি, মাদককে না বলি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর ইউনিয়নের ২০০ পরিবারের ঘরে-ঘরে গিয়ে পণ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ওই সংগঠনের সদস্যরা। প্রত্যেককে পরিবারকে ৮ কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, ১টি সাবান, কালোজিরা ও ১টি মাক্সসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ ও সংগঠনের সদস্যরা।