বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে অসহায়দের মধ্যে সাংসদের অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সারাদেশের মত মৌলভীবাজারের কমলগঞ্জের বেশীরভাগ মানুষজনই নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় খেটে খাওয়া মানুষজন, দিন মজুরদের কাজের ও খাবারের দুর্ভোগে আছেন। শুক্রবার (৩ এপ্রিল) কমলগঞ্জের সিএনজি অটোরিক্সা চালক ও রিক্সা চালকের মধ্যে আর্থিক অনুদান ও অসহায় খেটে খাওয়া মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

শুক্রবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউপির শিংরাউলী মাঠে ২০০ জন সিএনজি অটোরিক্সা চালক ও রিক্সা চালকের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন, সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। অন্যদিকে বেলা ১২টায় সীমান্তবর্তী ইসলামপুর ইউপির স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের উদ্যোগে অসহায় খেটে খাওয়া ২০০ পরিবারে খাদ্য বিতরণ করেন সাংসদ আব্দুস শহীদ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী,সাংবাদিক,উপজেলা যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com