শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নিকলীতে এক অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবার কোয়ারেন্টিনে

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের পরিবারকে কোয়ারেন্টিনে দিয়েছে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিৎ করেছেন নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরুদ্দিন মো. জাহাঙ্গীর।
জানা যায়, নিকলী উপজেলা সদরের বড়হাটি গ্রামের বাসিন্দা ওই প্রাক্তণ শিক্ষকের দুই পুত্র প্রবাসী। দেশে দুই পুত্রবধূ, দুই নাতি, স্ত্রী ও তৃতীয় পুত্রকে নিয়ে তার সাত সদস্যের পরিবার।  দুই পুত্র প্রবাসে অবস্থান করলেও দেশে থাকা পুত্র কয়েকদিন পূর্বে ঢাকা থেকে বাড়ি আসে। এর মধ্যে সর্দি জ্বরে পরিবারটির একাধিক ব্যক্তি আক্রান্ত হয়।

স্থানীয় চিকিৎসায় উপশম না হওয়ায় প্রাক্তণ শিক্ষকের ছেলে করোনার হট লাইনে বৃহস্পতিবার (২ এপ্রিল) কোন এক সময় ফোন করে।
ফোন কলের সূত্র ধরে একই দিন (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বিকালে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না এবং নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরুদ্দিন মো. জাহাঙ্গীর এবং নিকরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম ছিদ্দিকির নেতৃত্বে একটি টিম ওই দিন রাতেই পরিবারটিকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা প্রদান করে আসে এবং বাড়ির সামনে লাল নিশান টানিয়ে দেওয়া হয়।

খান নূরুদ্দিন মো. জাহাঙ্গীর জানান, আবহাওয়া পরিবর্তনজনিত কারণেও এখন অনেকের সর্দি কাশি হচ্ছে। তবে এই পরিবারটির সদস্যদের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রকৃয়া চলছে। আজ শনিবার নমুনা সংগ্রহ করা হয়েছে ওই নমুনা ঢাকায় পাঠানো হবে। এছাড়াও বাড়িটির সামনে সকল সামাজিক যোগাযোগ বন্ধে সাইনবোর্ড দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com