বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করায় ৫টি বাস ও ১টি মাইক্রোবাসকে জরিমানা

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর থেকে করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করে ৫ টি বাস এবং ১ টি মাইক্রোবাস চালানোর দায়ে ৬ জন ড্রাইভারকে ৫৩ হাজার টাকা জরিমানা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড-১৯ নামকরন করেন । এ ভাইরাস চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে ৬৪ হাজার ৯৭৫ জনেরও অধিক লোক মারা গেছে এবং ১২ লক্ষ ৫ হাজার ৮০১ জনেরও অধিক আক্রান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে ৮৮ জন লোক আক্রান্ত হয়েছে এবং ৯ জন মৃত্যু বরণ করেছে। র‌্যাব একটি এলিট ফোর্স। এই এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

 

সেই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশেরাগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাসষ্ট্যান্ড হতে বহুসংখ্যক যাত্রী নিয়ে কয়েকটি বাস ও মাইক্রোবাস কিশোরগঞ্জ সদরের বড়পুল হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করছে। কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামাহ্ তমাল’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ (রবিবার) ভোর ৫টা দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বড়পুল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ১। মিজান(২৫), (গাড়ি নং-ঢাকা মেট্রো-ব-১১৮০৪৬), পিতা-হেলাল, সাং- ভাটিয়া দহির কোনা নিয়ামতপুর, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ২। জাহাঙ্গীর(২৯), (গাড়ি নং-ঢাকা মেট্রো-বিএ-১৩০৮১৩), পিতা-আরিফ শিকদার, সাং-বরগুনা, থানা ও জেলা-বরগুনা ৩। ইলমাইল হোসেন(২১), (গাড়ি নং-ঢাকা মেট্রো-জ-১৪০৪৩১), পিতা-মোঃ জহিরুল ইসলাম, সাং-মিরপুর-১৪, থানা-কাফরুল, জেলা-ঢাকা ৪। কবির মিয়া(৩৫), (গাড়ি নং-চট্টগ্রাম মেট্রো-৭১২৪), পিতা-মৃত উমর আলী, সাং-দেড়কোটা, থানা-সাভার, জেলা-ঢাকা, ৫। নাঈম ইসলাম(২২), (গাড়ি নং-ঢাকা মেট্রো-১৩-০২-১৬), পিতা-আব্দুর জব্বার, সাং-বার ঘুরিয়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ৬। মোঃ সারোয়ার হোসেন(২৮), (গাড়ি নং-ঢাকা মেট্রো-গ-১১৯৩৭২) পিতা-সিরাজুল ইসলাম, সাং-জরিরপা, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ’গণকে করোনা ভাইরাস প্রতিরাধ নির্দেশনা অমান্য করার দায়ে ৫ টি বাস ও ১ টি মাইক্রোবাস’সহ আটক করা হয়।

পরবর্তীতে ১নং ব্যক্তিকে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড, ২নং ব্যক্তিকে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড, ৩নং ব্যক্তিকে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড এবং ৪নং ব্যক্তিকে ৩০০০/-(তিন হাজার) টাকা অর্থদন্ড, ৫নং ব্যক্তিকে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড, ৬নং ব্যক্তিকে ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com